রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাওলাহাটি এলাকায় বুধবার দুপুরে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। তার নাম নাজির হোসেন (৪৫)। তিনি ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন। এ দিকে, বারিধারা এলাকায় একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, দুপুরে নাজির হোসেন মাথায় রড নিয়ে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলায় উঠতে গেলে রড ইলেকট্রিক তারের ছেঁড়া অংশের সঙ্গে লেগে যায়। এ সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে, বারিধারা এলাকায় একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভাটারা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে— বারিধারা ৯/এ রোডের ‘জে’ ব্লকের ৯ নম্বর প্লটে দাদা বিরিয়ানি হাউসের পাশে লাশটি পাওয়া যায়। লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
