নির্ধারিত সময়েই ঢাকা সিটি নির্বাচন: মায়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৯
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি যাই বলুক না কেন, সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কর্মসূচি ঠিক করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
মায়া বলেন, পত্রিকা মারফত জেনেছি জানুয়ারিতে নির্বাচন হবে। আর বিএনপি বলছে, তাদের আন্দোলন ব্যাহত করার জন্য আমরা ষড়যন্ত্র করে নির্বাচন দিচ্ছি। আবার নির্বাচন না দিলে তারা বলে, আওয়ামী লীগ নির্বাচন দেয় না। ফখরুল ইসলামের কথায় কোন কাজ হবে না, সঠিক সময়েই নির্বাচন হবে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সভায় যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।