মুদ্রাপাচার: জনতা ব্যাংকের কর্মীসহ দুই গ্রেফতার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৭:৪৯
 
হজরত শাহজালাল বিমান বন্দরে মুদ্রা পাচারের অভিযোগে জনতা ব্যাংকের এক কর্মীসহ দুইজন গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ লাখ টাকা  সমমূল্যের বৈদেশিক মুদ্রা।
গ্রেফতারকৃতরা হলেন,জনতা ব্যাংক বিমান বন্দর শাখার কর্মী মোসলেম উদ্দিন ও ডলার ব্যবসায়ি মোহাম্মদ আলী।
বুধবার রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদেরকে কনকর্স হল এলাকা থেকে গ্রেফতার করে।
আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আলমগীর হোসেন শিমুল জানান, রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  কনকর্স হল এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা।
পরে তার দেয়া তথ্য মতে গ্রেফতার করা হয় বিমান বন্দর জনতা ব্যাংকের কেয়ারটেকার মোসলেম উদ্দিনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিতভাবে বিমানবন্দর থেকে অবৈদ ডলার সংগ্রহ করে তা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। এ ঘটনায় এপিবিএনের পক্ষ থেকে বিমান বন্দর থানায় মামলা হয়েছে।