ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে ষষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার। সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হবে। বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ থেকে ছয়টি অঞ্চলের মোট ১০জন করে সর্বমোট ৬০ জন প্রতিযোগী এতে অংশ গ্রহণ করছে।
ভবিষ্যত্ প্রজন্মকে গণিত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা ও গণিতকে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে বুয়েটে ২০০৯ সালে প্রথম গণিত অলিম্পিয়াড শুরু হয়। ২০১২ সাল থেকে অঞ্চল-ভিত্তিক জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে আসছে।
