বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তিনি এক সভায় এসব কথা বলেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, শুধু ব্যক্তিবিশেষ নয়, সরকারে থেকে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, সরকারের লোকেরাই দুর্নীতিগ্রস্ত; অথচ সরকার নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে দাবি করে। দুর্নীতিগ্রস্ত এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে হটাতে হবে।
