কানাডার যুদ্ধশিশু মনোয়ারা পেলো জন্মসনদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ২২:৪২
 

কানাডার যুদ্ধশিশু মনোয়ারা কার্ল পেলো তার স্বপ্নের জন্মসনদ। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় তিনি ঢাকা সিটি কর্পোরেশন থেকে বৃহস্পতিবার এই জন্মসনদ তথা বার্থ সার্টিফিকেট হাতে পেলেন। এই জন্ম স্বীকৃতি পেলে মনোয়ারা আবেগে আপ্লুত হয়ে আনন্দ-বেদনায় কেঁদে ফেলেন। তবে তার এই বার্থ সার্টিফিকেটে জন্ম সাল ভুলে ৭২এর স্থলে ৭১ হয়ে আছে।

IMG0

তিনি বলেন, ৪২ বছর পর মাতৃভূমিতে মায়ের সন্ধানে মাকে না পেলেও পেলাম আমার জন্মসনদ। এটা আমার জীবনের সব চেয়ে বড় প্রাপ্তি।
উল্লেখ্য, ভ্যাঙ্কুভার থেকে এখন ঢাকায় অবস্থান করছেন।