গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
খালেদা জিয়া বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো যাবে না, কমাতে হবে। দাম বাড়ানো হলে আমরা কিন্তু বসে থাকব না। আমার এর বিরুদ্ধে কর্মসূচি দেব। তখন সরকারের আরো কোনো উপায় থাকবে না।
তিনি বলেছেন, আমরা ভাগ বাটোয়ারায় বিশ্বাসী নই। তাই আমারা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেইনি।
খালেদা জিয়া অভিযোগ করেছেন, বর্তমান সংসদে বিরোধী দল নেই। এরা সরকারি পক্ষের চেয়ারে বসে, আবার বিরোধী দলের চেয়ারেও বসে।
বিএনপি চেয়ারপারসন বলেছেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসেছে। জনগণের ভোট না নিয়ে বন্দুকের জোরে তারা ক্ষমতায় এসেছে। তাই তারা অবৈধ। অবৈধভাবে ক্ষমতায় এসে এখন তারা নতুন নতুন আইন পাস করছে। কিন্তু অবৈধ সরকারের আইন কখনো বৈধ হতে পারে না।
