লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নুরনবী বকুল (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধবলসতী (খ্যাঁনপাড়া) নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বকুল উপজেলার বুড়িমারী মধ্য ইসলামপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জ করিম উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এলাকাবাসী জানায়, শনিবার ভোরে ধবলসতী খ্যাঁনপাড়া নামক স্থানে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস-৭১৪ নম্বর ডাউন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বকুল।
তবে বুড়িমারী স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘বকুল সকালের ট্রেনে না রাতের কোন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’
লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
