কিশোরগঞ্জে ৩২ জন ওষুধ বিক্রয় প্রতিনিধির কারাদণ্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৬:৪১
কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র মাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদের নেতৃত্বে গঠিত একটি ভ্রাম্যমান আদালত জেলা সদরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন বিক্রয় প্রতিনিধিকে (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ) জেল-জরিমানা প্রদান করেছে। তাদেরকে অফিস চলাকালীন সময়ে অভিযান চালিয়ে জেলা সদর আধুনিক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আদালত সূত্রে জানা যায়, অফিস চলাকালীন ওষুধ বিক্রয় প্রতিনিধিরা কর্তব্যরত চিকিৎসকদের দায়িত্ব্ পালনে বাধাগ্রস্ত এবং তাদেরকে স্ব স্ব কোম্পনির ওষুধ প্রেসক্রাইব করতে চাপ প্রয়োগ করে থাকে। অভিযান চলাকালে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।