ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সপ্তম জয়ের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। একাদশ রাউন্ডের ম্যাচে মোহামেডান ২২ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে এই ম্যাচটি ৪৩ ওভারে নির্ধারণ করা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে ৪১ দশমিক ৫ বলে ১৯৪ রান করে মোহামেডান। দলের পক্ষে আরিফুল হক সর্বোচ্চ ৮৩ ও রহমত শাহ ৩৩ রান করেন। মোহামেডানকে দ্রুত অল আউট করতে মুখ্য ভূমিকা রাখেন পেসার শাহাদাত হোসেন। ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
জবাবে ৪২ দশমিক ২ বল মোকাবেলা করে ১৭২ রানে গুটিয়ে যায় কলাবাগান। শামসুর রহমানের ৪৭ ও জুপিটার ঘোষের ৪৪ রানেও হার এড়াতে পারেনি কলাবাগান। কারণ মিডল-অর্ডারে কোন ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের জয়ে দারুণ ভূমিকা রাখেন আফগানিস্তানের খেলয়াড় রহমত।