চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবি জাহানের মরদেহ দাফন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
পলাশের বাবা পিয়ার সরদার জানান, প্রথমে ছেলের লাশ গ্রহণ করার ইচ্ছা না থাকলেও প্রশাসন লাশ নিতে বলায় তা গ্রহণ করা হয়।
সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে পিয়ার সরদার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে আসে।
আরো পড়ুন: বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ
গত রবিবার বিকেল থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটির বিজি-১৪৭ ফ্লাইটটি। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে পাইলটের চেষ্টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নামতে সক্ষম হয়।
ইত্তেফাক/জেডএইচ
