হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১০টি কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক বিভাগ। সোমবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের হেভি লাগেজ গেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রফতারি-নিষিদ্ধ এসব কচ্ছপ উদ্ধার করা হয়। দুইটি ব্যাগে এগুলো রাখা ছিল। উদ্ধারকৃত কচ্ছপের বাজার মূল্য সোয়া ১০ লাখ টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
