মনিরামপুরে শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম তৌহিদ (৩৩) ডাকাতিকালে গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নেহালপুর এলাকায় শ্রমিকশ্রেণির লোকজনের কাছ থেকে ডাকাতিকালে তাকে ধাওয়া করে বিলের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ মনোহরপুর আড়পাড়া বিলের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত তৌহিদ যশোরের মনিরামপুরের মাসনা খানপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
মনিরামপুর থানার ওসি খবির আহম্মেদ জানান, তৌহিদের নামে রোজার ঈদের আগে রাজু এবং হাফিজুর রহমান নামে আরও এক যুবক খুনের মামলা রয়েছে। এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলা রয়েছে।
