পৃথিবীতে বিলুপ্ত প্রায় ৬ সাদা গণ্ডারের ১টি মরে গেছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৩:০২
যুক্তরাষ্টের কালিফোর্নিয়া রাজ্যের স্যান ডিয়াগো চিড়িয়াখানায় একটি বিরল প্রজাতির উত্তুরে সাদা গণ্ডার (A northe white rhinoceros) মরে গেছে। সারা বিশ্বে এ প্রজাতির গণ্ডার শুধুমাত্র আর পাঁচটি অবশিষ্ট আছে। খবর বিবিসি’র।
স্যান ডিয়াগো চিড়িয়াখানায় মরে যাওয়া অ্যাঙ্গালিফু নামের পুরুষ গণ্ডারটি ৪৪ বছরের বৃদ্ধ বলে মনে করা হয়।
বিলুপ্ত প্রায় এ প্রজাতির একটি ক্যালিফোর্নিয়ায়, দুইটি চেক প্রজাতন্ত্রের চিড়িয়াখানায় ও অন্য দুটি কেনিয়ার সংরক্ষণে রয়েছে।