লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার যে চিত্রকর্মটি প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রয়েছে সেটি প্রথম চিত্রকর্ম নয়। এর আগেও তিনি আরেকটি ‘মোনালিসা’র ছবি এঁকেছিলেন। সোমবার সিঙ্গাপুরে এটিকে জনসম্মুখে আনা হয়।
আসল মোনালিসা চিত্রকর্মটি আঁকার ১০ বছর আগে অর্থাৎ ১৫০৩ সালে এই ‘প্রথম মোনলিসা’টি আঁকা শুরু করেন। কিন্তু সেটি সম্পূর্ণ শেষ করেননি তিনি।
১৭৭৮ সালে এক ইংরেজ ঔপন্যাসিক চিত্রকর্মটি কিনে নেন। ১৯১৩ সালে ব্রিটিশ শিল্প বিশেষজ্ঞ হিউ ব্লেকার এটি পুনরাবিষ্কার করেন। তিনি এটিকে লন্ডনের আইজেলওয়ার্থে তার স্টুডিওতে নিয়ে যান।
৩৫ বছর গবেষণা করে মোনালিসা ফাউন্ডেশন ২০১২ সালে এই চিত্রকর্মটিকে আসল ছবি হিসেবে ঘোষণা দেয়।
আসলটির সঙ্গে এই চিত্রকর্মটির অনেক মিল থাকলেও, মুখটি আরো অল্প বয়সের। ছবির পেছনের দৃশ্যও এখনকার মোনালিসার ছবি থেকে ভিন্ন।
আগামী বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরের আর্ট হাউজে ছবিটি প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে। ঐ বছরের শেষের দিকে ছবিটি ইউরোপে যেতে পারে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
