মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৩:২৫
 
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় চঞ্চল (৩০) নামে পিকআপের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মাঝকান্দি বাসস্টান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চঞ্চলের বাড়ি যশোর কোতয়ালী থানার পাগলাদাহ গ্রামে। 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ফরিদপুরে যাচ্ছিল। পিকআপটি মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীতমুখী একটি আখ বোঝাই ট্রলির সঙ্গে মুখোুমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চঞ্চল মারা যান। এসময় চালকের সহকারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মধুখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি ছিল।