কালীগঞ্জে নিয়ম ভঙ্গ করে পতাকা উড়ানোর দায়ে জরিমানা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৭:৩২

বিজয় দিবসে নিয়ম ভঙ্গ করে জাতীয় পতাকা টাঙানোর দায়ে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ২০ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে এসব ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ৮শ ৫০ টাকা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শাহানাজ পারভীনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে।
কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, নিয়মানুযায়ী পতাকা ও বাঁশের মাপ ঠিক না থাকায় শহরের ২০ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২৮৫০ টাকা জরিমানা আদায় করে।