পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শিশুসহ ১৩২ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানের মানুষের পাশে আছি এবং সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করছি।’ শিক্ষার্থী ও শিক্ষকদের আক্রমণের লক্ষ্যবস্তু করাকে জঘন্য ঘটনা আখ্যা দিয়ে ওবামা বলেন, সন্ত্রাসীরা আবারও তাদের বিকৃত মানসিকতার পরিচয় প্রকাশ করেছে।
পাকিস্তানের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের নেতারা।
সূত্র: এএফপি, রয়টার্স, এনডিটিভি।
