চীনের আন্তঃর্দেশীয় একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতিকালে এক যাত্রী নির্মল বাতাসে শ্বাস নেয়ার জন্য বিমানের জরুরি-বাহির হওয়ার দরজা খুলে ফেলল। জিনজিয়াং প্রদেশের হাংজহু’র বিমাবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
একজন প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় লিখেন, গত রবিবার সিচুঅ্যান প্রদেশের চেংগডুগামী জিয়ামেন এয়ারলাইন্সের বিমানটিতে যুয়িজিয়ান ন্যানপেংগইউ নামে ওই যাত্রী বিমানে কর্তব্যরত কর্মকর্তাদের বলার পর নিজেও জানালা খুলতে চেয়েছিল।
খোলার পর বিমানের ক্রু তৎক্ষণাৎ দরজাটি বন্ধ করে দিয়ে ওই যাত্রীর বসার স্থান পরিবর্তন করে দেয়।
