ফুলবাড়ীয়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৩:২৪
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের গুজাবাইদ নামক ওই বিল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা,অজ্ঞাত এ নারীকে হত্যার পর ওই বিলে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, উদ্ধারকৃত লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় হত্যার আগে নারীকে ধর্ষণ করা হয়েছিল কীনা তা স্পষ্ট নয়।