ভালো অবস্থানে ভারত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৬:১৭
 
জয়রে কাছাকাছি যেয়েও প্রথম টেস্টে ৪৮ রানে হেরে যায় ভারত। পরাজয়ের গ্লানি ভুলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালোই খেলেছে ভারত। মুরালি বিজয়ের অসাধারণ এক শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩১১ রান তোলে সফরকারীরা। বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ খেলা শুরু হয়।
৭৫ রান নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবেন অজিঙ্কা রাহানে। রোহিত শর্মা ২৬ রানে অপরাজিত আছেন ।
টস জিতে ব্যাট করতে নেমে দলের ৫৬ রানে শিখর ধাওয়ানকে হারায় ভারত। আউট হওয়ার আগে ৩৯ বলে ২৪ রান বরেন তিনি। দলকে ১০০ রানে রেখে আউট হয়ে ফেরেন ১৮ রান করা চেতেশ্বর পূজারাও। অ্যাডিলেইডে প্রথম টেস্টের দু্ই ইনিংসেই শতক করা বিরাট কোহলি ১৯ রানে আউট হন।
 টেস্টে পঞ্চম শতক করা মুরালি ২১৩ বলে ২২টি চারে ১৪৪ রান করে আউট হন। স্পিনার ন্যাথান লায়নের বলে আউট তিনি।
অভিষিক্ত জস হ্যাজলউড ৪৪ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৩১১/৪ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৭৫*, রোহিত ২৬*; হ্যাজলউড ২/৪৪, মার্শ ১/১৪, লায়ন ১/৮৭)।