সমাজে সত্য বলার মতো লোক পাওয়া যাচ্ছে না : আইভী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০৬:৫০

গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংক প্রাইমারি স্কুল মাঠে ইকো ক্লাব আয়োজিত বিজয় দিবস সিক্স এ সাইট ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে সত্য কথা বলার মতো লোক পাওয়া যাচ্ছে না। কিন্তু এর মানে এই না যে কেউ একের পর এক অন্যায় করে যাবে আর তার দিকে আমরা আঙুল তুলবই না। অবশ্যই তুলব। আমরা খুনিকে অবশ্যই খুনি বলব।’

শাহ আবদুল হালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির ও মহিলা প্যানেল মেয়র শারমিন হাবীব। ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এফ এফ সি ক্লাব ৫ উইকেটে ইকো ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।