রাজধানীর মালিবাগে বুধবার রাতে দর্বৃত্তের ছুরির আঘাতে এক যুবক মারা গেছেন। তার নাম ইমরান হোসেন (২৩)। নিহতের বাবার নাম মৃত আবদুল কুদ্দুস। ইমরান খিলগাঁও তিলপাপাড়ায় বসবাস করতেন। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ইমরান দুর্বৃত্তদের হামলার শিকার হন। এদিকে এঘটনার পরপরই পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযান চালিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, ইমরান বুধবার সন্ধ্যায় মালিবাগ ফার্স্ট লাইন কলোনির আবু জর গিফারি কলেজের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়। এদিকে খবর পেয়ে তার বন্ধুরা আহত অবস্থায় ইমরানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
