কিম কার্দাশিয়ানের মতো হতে বলায় স্বামীকে তালাক!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৩:২২
 
যুক্তরাষ্ট্রের টিভি তারকা কিম কার্দাশিয়ানের মতো হতে বলায় মিসরের এক নারী তার স্বামীকে তালাক দিয়েছেন। ঐ নারীর অভিযোগ, কিমের মতো দেখতে হতে অস্বীকৃতি জানানোয় তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার পত্রিকাকে এমন কথাই জানিয়েছেন ঐ নারী।
কায়রোর একটি আদালতে ঐ নারী বলেছেন, তার স্বামী তাকে বারবার এই বলে হুমকি দিচ্ছিল যে, বিউটি সেলুনে না গেলে সে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।
ঐ পত্রিকা জানিয়েছে, নারীটি আদালতে বলেছে, ‘আমি বিউটি সেলুনে যেতে অস্বীকৃতি জানিয়েছি কারণ আমার দুই বছরের ছেলে রয়েছে এবং আমি তাকে দেখাশুনা করি..আমি আমার সাথে তার বিশ্বাসঘাতকতার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কেননা, আমি তার আইনগত অধিকার পূরণে অস্বীকৃতি জানাইনি।’
ঐ নারী বলেন, ‘সে আমাকে কিম কার্দাশিয়ান অথবা হাইফা ওয়েহবে’র (লেবানিজ গায়িকা) মতো দেখতে চায়। কিন্তু আমি তাকে বলেছি আমি কৃত্রিম কোনো ডামি হতে চাই না। 
ঐ লোকটিকে তার স্ত্রীর অভিযোগ সম্পর্কে বিচারক জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন যে, তার স্ত্রীকে তিনি বিউটি স্যালুনে যাওয়ার জন্য অনেকবার চাপ দিয়েছেন। ‘আমি তাকে শুধু তার নিজের জন্য কিছু করতে দেখতে চেয়েছি।... আমিও রক্তমাংসের একজন মানুষ। তাই এই অনুরোধ করার জন্য আপনারা আমাকে দোষ দিতে পারেন না।’
প্রতিবেদনে বলা হয়েছে, আদালত ঐ নারীর তালাক আবেদন মঞ্জুর করেছে। সূত্র: এমিরেটস নিউজ।