নাফনদীতে মিয়ানমার বিজিপির গুলিতে জেলের মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৪:৫৭
 
 
 
 
কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি) গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আট টার দিকে হ্নীলা হোয়াইব্রাং বেড়িবাঁধ এলাকায় নাফনদীর মাঝপথে এ ঘটনা ঘটে।
 
বিজিবি ও সীমান্ত বসবাসকারীর সূত্রে মতে, বৃহস্পতিবার সকালে হ্নীলা হোয়াইব্রাং এলাকার মারিসবনিয়ার বাসিন্দা কালা মিয়া (৪০) প্রতিদিনের ন্যায় নাফনদীতে মাছ শিকার করতে যায়। এসময় মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি) তার উপর লক্ষ্য করে গুলি বর্ষন করে। ওই গুলিতে জেলের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে  নদীতে পড়ে যায়। পরে গুলিবিদ্ধর খবর পেয়ে তার শ্বাশুড় নুরুল আলম তার জামাইর লাশটি তীরে নিয়ে আসে। নিহত ব্যাক্তি হ্নীলা হোয়াইব্রাং এলাকার মারিসবনিয়ার বাসিন্দা সৈয়দ উল্লাহ ছেলে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নিতহ ব্যাক্তি মিয়ানমার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে এ খবর পেয়ে স্থানীয় লোকজন নাফনদীর তীরে ভীর করছে। 
এ ব্যাপারে হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মজিবুল রহমান ঘটানা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাফনদীর মাঝপথে মাছ শিকার অবস্থায় মিয়ানমার পুলিশের গুলিতে এক রোহিঙ্গা মারা যাবার খবরটি ৪২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদকে অবিহিত করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন লাশের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা জেলের লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।