প্রথম ইনিংসে ভারতের করা ৪০৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২১/৪। স্বাগতিকদের পক্ষে ৬৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন হ্যাজলউড।
দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপস্থিতে নেতৃত্ব পাওয়া স্টিভেন স্মিথ ৬৫ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গে ৭ রান করে অপরাজিত আছেন মিচেল মার্শ।
প্রথম দিনে ৪ উইকেটে ৩১১ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে মাত্র ৮৭ রানে যোগ করতে শেষ ৬ উইকেট হারায় ভারত। বৃহস্পতিবার দলীয় স্কোরের সঙ্গে ১০ রান যোগ করেই বিদায় নেন রাহানে। ব্যক্তিগত ৮১ রান করে হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এর পরপরই বিদায় নেন প্রথম দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫৭ রানের জুটি গড়লেও বিশাল সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি। ধোনি ৩৩ এবং অশ্বিন ৩৫ রান করেন।
