লালমোহনে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২০:৫২

লালমোহন (ভোলা) সংবাদদাতা

সোমবার দুপুরে লালমোহনের সদর ইউনিয়ন যুবলীগ নেতা দুলাল হোসেনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যালে স্থানান্তর করা হয়। দুলালের স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য নার্গিস বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব- পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। লালমোহন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন জানান, দুলাল যুবলীগ করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

 

 

০