বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, 'বিএনপির অনেক নেতাই সরকারের সঙ্গে যোগাযোগ করেন। যেই নেতারা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া চরম আন্দোলনের হুমকি দিয়েছেন। এতে আমাদের হাসিই পেয়েছে বটে!'
তাহলে সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিএনপি সরকারের উচ্ছিষ্ট বিলিয়ে দেয়া কাকদের সংগঠন। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক। বিএনপি ভাঙার চেষ্টা আমরা করছি না।'
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
