সিনজার পর্বতে আইএস এর গড়ে তোলা অবরোধ ভেঙে দিয়েছে কুর্দি যোদ্ধারা। কুর্দিদের পেশমারগা বাহিনী ইসলামিক স্টেট জঙ্গিদের হটিয়ে ইরাকের সিনজার পর্বতে পৌঁছানোর পর সম্মুখ যুদ্ধে এই অবরোধের অবসান ঘটায়। সিনজার পর্বতে ইরাকের সংখ্যালঘু খ্রিস্টান ইয়াজিদি সম্প্রদায়ের কয়েকশ' লোককে মুক্ত করেছে বলে খবরে জানিয়েছে আলজাজিরা।
অগাস্টে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছিল আইএস। তাদের হামলা ও অগ্রযাত্রায় ওই এলাকায় বসবাসকারী ইয়াজিদিরা তাদের গ্রামগুলো ছেড়ে নিকটবর্তী সিনজার পর্বতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তখন থেকে পর্বতটি অবরোধ করে রেখেছিল আইএস।
কুর্দি এলাকা ঝুমার থেকে শুরু করা এই অভিযানে দুই দিনে ৭০০ বর্গ কিমি এলাকা পুনর্দখল করে পেশমেরগা। কুর্দি বাহিনীর সমর্থনে বুধবার যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানগুলো আইএস অবস্থানের উপর ৪৫’বার হামলা চালায়, সিনজির শহরের কাছে আরো দুটি হামলা চালানো হয়।
