‘মগ্ন-চৈতন্যে জয়নুল’ শ্লোগানে সামিট গ্রুপের সহযোগিতায় ব্র?হ্মশৈলী নামে এক সংগঠনের আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার থেকে ১৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম আমাদের প্রেরণার উত্স। তার চিত্রকর্ম আমাদের এখনো উজ্জীবিত করে।
উল্লেখ্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শতবর্ষ উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— র্যালি, আলোচনা, সেমিনার, ওয়ার্কসপ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফানুস উড়ানো, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, যন্ত্র সংগীত পরিবেশেন, মঞ্চ নাটক, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ বর্ণাঢ্য আয়োজন। আগামী ৩১ ডিসেম্বর সমাপনী দিনের অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
