সুজানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১১:৪৫
পাবনার সুজানগর উপজেলায় পানিতে ডুবে রাসেল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দুর্গাপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে রাসেল পানিতে ডুবে মারা যায়।