শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, নিয়ম বহির্ভূত পরিচালিত হওয়া ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শনিবার রাজধানীর মিরপুরে ইএটিএল অ্যাপস বুট ক্যাম্পে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
নাহিদ বলেন, ১২টি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার ব্যাপারে হাইকোর্টের আদেশের অপেক্ষায় রয়েছি আমরা। দেশে বর্তমানে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। এমন ১২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছি আমরা। এগুলোকে বন্ধ করে দেওয়া হবে।
