২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৯:২৯



একদিন বাকি থাকতেই ব্রিসবেন টেস্টে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। ৪ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল।

শনিবার মিশেল জনসনের তোপের মুখে মাত্র ২২৪ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য বিপদে পড়ে স্বাগতিকরা। উমেশ যাদবের প্রথম ওভারে আঙুলে চোট পান অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এরপর ব্যাট করলেও ৬ রানের বেশি করতে পারেননি তিনি। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দেন তিনি। শেন ওয়াটসনও ইশান্তের শিকারে পরিণত হন। একটি বাউন্সারে হুক করতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দেন তিনি। দলীয় স্কোর তখন ২২/২। এই বিপর্যয় থেকে দলকে টেনে নেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্স ও অধিনায়ক স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে এই জুটি ৬৩ রান সংগ্রহ করে। এরপর ব্যক্তিগত ২৮ রানে স্মিথ আউট হন। রজার্স, স্মিথ ও শন মার্শের পর দ্রুত আউট হয়ে ফেরেন ব্র্যাড হ্যাডিনও। তবে ১২২ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত:

প্রথম ইনিংস: ৪০৮ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৮১, রোহিত ৩২, ধোনি ৩৩, অশ্বিন ৩৫, যাদব ৯, অ্যারন ৪, ইশান্ত ১*; হ্যাজলউড ৫/৬৮, লায়ন ৩/১০৫, মার্শ ১/১৪, ওয়াটসন ১/৩৯)।

দ্বিতীয় ইনিংস: ২২৪ (মুরালি ২৭, ধাওয়ান ৮১, পূজারা ৪৩, কোহলি ১, রাহানে ১০, রোহিত ০, ধোনি ০, অশ্বিন ১৯, যাদব ৩০, অ্যারন ৩, ইশান্ত ১*; জনসন ৪/৬১, স্টার্ক ২/২৭, লায়ন ২/৩৩, হ্যাজলউড ২/৭৪)।

অস্ট্রেলিয়া:

প্রথম ইনিংস: ৫০৫ (রজার্স ৫৫, ওয়ার্নার ২৯, ওয়াটসন ২৫, স্মিথ ১৩৩, শন ৩২, মিচেল ১১, হ্যাডিন ৬, জনসন ৮৮, স্টার্ক ৫২, লায়ন ২৩, হ্যাজলউড ৩২*; যাদব ৩/১০১, ইশান্ত ৩/১১৭, অশ্বিন ২/১২৮, অ্যারন ২/১৪৫)।

দ্বিতীয় ইনিংস: ২৩.১ ওভারে ১৩০/৬ (রজার্স ৫৫, ওয়ার্নার ৬, ওয়াটসন ০, স্মিথ ২৮, শন মার্শ ১৭, হ্যাডিন ১, মিচেল মার্শ ৬*, জনসন ২*; ইশান্ত ৩/৩৮, যাদব ২/৪৬)।

ফলাফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।