বস্ত্র-পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন। আর বিরোধী দলীয় নেত্রী মেকাপ করেন। দিনে-রাতে খালেদা ৪ ঘণ্টা সাজগোজের জন্য মেকাপ মাখেন। দেশনেত্রী শেখ হাসিনা চব্বিশ ঘণ্টায় দেশ-জনগণ নিয়ে ভাবেন। দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। খালেদা সরকার দেশের জন্য এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেন নাই। তেল-সার-বিদ্যুতের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে। খালেদার কু-পুত্র তারেকসহ নেতারা সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি করে শীর্ষ স্থান অর্জন করেছে। কৃষি খাতসহ দেশের অর্থ নৈতিক মেরুদ- ভেঙ্গে দিয়েছে। হাসিনার আমলে বিদ্যুৎ-সার-তেলসহ নিত্যপণ্যের অভাব পূরণ করছেন। আমাদের দুই নেত্রীর মধ্যে তফাৎ এটাই।
শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম তারেক জিয়ার উদ্দেশে বলেন, খালেদার পুত্রের দুর্নীতির পাচারকৃত অর্থ বিভিন্ন দেশ থেকে ফেরত আনা হচ্ছে। বিএনপি এই দুর্নীতিবাজকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। বাংলার মাটিতে তার বাস্তবায়ন করতে দেয়া হবে না।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুবুল হাসান মাসুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সুজা, যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সুজন, সম্পাদক আ. আওয়াল ডনি, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজনু, সাবেক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ জেলা-উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
