ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:০২
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের কালঞ্চিতে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
শনিবার সকাল ৯টার দিকে উপজেলা গোয়ালপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদেরকে ফেরত দেয়া হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- বাগেরহাট জেলা মড়েলগঞ্জ উপজেলার বিষেরীঘাটা গ্রামের আলী আকবর শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৪), রফিকুলের স্ত্রী ডলি বেগম (২৭), একই উপজেলার পূর্বচিপা গ্রামের মৃত আলী আহম্মেদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান হালাদার (২৮) মিজান হাওলাদারের স্ত্রী রেশমা বেগম (২৪) গুলশাখালী গ্রামের  লোকমান শেখের স্ত্রী নুর নাহার (২৪) ও তার ৬ বছরের শিশু পুত্র সাগর হোসেন।
উপজেলার চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার হুমায়ুন কবির জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তারা ভারতে চিকিৎসার জন্য বিনা পাসপোর্টে উপজেলার গোয়ালপাড়া সীমান্ত পার হয়ে ভারত ভুখণ্ডে প্রবেশ করেন। এ সময় ভারতের কালঞ্চি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ফেরত দেয়।