১৯। ৩রা মার্চ কী গঠিত হয়?
উত্তর: ছাত্র সংগ্রাম পরিষদ।
২০। কার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২১। কত তারিখে এক বেতার ভাষণে ২৫শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?
উত্তর: ৬ই মার্চ।
২২। কে পুনরায় জাতীয় পরিষদের ঘোষণায় সন্তুষ্ঠ হতে পারেন নি?
উত্তর: অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।
২৩। ৭ই মার্চ কোথায় জনসভার আয়োজন করা হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৪। ২৫ শে মার্চ রাতকে কী বলা হয়?
উত্তর: কালোরাত।
২৫। একটি সার্বভৌম রাষ্ট্র কী দ্বারা পরিচালিত হয়?
উত্তর: জনগণের ট্রাক্স বা খাজনায়।
২৬। ৭ই মার্চের ভাষণে কী বন্ধ করে দেওয়া হয়েছিল?
উত্তর: খাজনা-ট্যাক্স।
২৭। বঙ্গবন্ধু কার কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন যে তারা ক্ষমতা হস্তান্তর করবে না?
উত্তর: ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টো।
২৮। স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু গ্রামে মহল্লায় কী গড়ে তোলায় কথা বলেছেন?
উত্তর: সংগ্রাম পরিষদ।
২৯। বঙ্গবন্ধু কী নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন?
উত্তর: যার যা আছে।
৩০। বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে কী গড়ে তুলতে বলেছেন?
উত্তর: দূর্গ
৩১। কত লক্ষ লোকের উপস্থিতিতে বাংলাদেশ শব্দটি ব্যবহার করে নতুন রাষ্ট্রের নামকরণ করেন?
উত্তর: ১০ লক্ষ।
৩২। বঙ্গবন্ধু বক্তৃতায় শেষ অংশে কী বলেছিলেন?
উত্তর: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম।
৩৩। বঙ্গবন্ধু এ ঘোষণা দিয়ে স্পষ্টভাবেই কীসের ডাক দেন?
উত্তর: স্বাধীনতার।
৩৪। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির জন্য কী ছিল?
উত্তর: মুক্তির সনদ।
৩৫। কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: ২০১৭।
