রাজধানীর উত্তরার একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় এক যুবকের কংকাল পাওয়া গেছে। তার পরনে ছিল কালো ব্লেজার, নেভি ব্লু জিন্স প্যান্ট। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মাটি চাপা দিয়ে রাখে।
উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৫৮ নম্বরের বাড়িতে শুক্রবার মাটি খোঁড়ার সময় কংকাল পাওয়া গেলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ কংকাল উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যালে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কংকালের ডিএনএসহ অন্যান্য ফরেনসিক পরীক্ষার জন্য আলামত দেয়া হয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পরে ওই ব্যক্তিকে মাটিতে চাপা দেয়া হয়।
