যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২০:৫০
 
 
 
 
 
রাজধানীর যাত্রাবাড়ীর বাসপাট্টি এলাকায় শনিবার বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে আকবর হোসেন নামের এক স্কুলছাত্র। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই দুর্ঘটনায় আহত হয় শুভ নামের আরেক জন। নিহতের মামা খোকন মিয়া জানান, দুপুরে আকবরের খালাত ভাই শুভ তাদের বাসায় আসে। তারপর দুজনে তারা বাইরে বের হয়। আকবরের অবস্থার অবনতি না হওয়ায় তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত আকবর ৫৩, কুতুবখালির রসুলপুরে পরিবারের সঙ্গে থাকেন। তার বাবার নাম ইকবাল হোসেন। আকবর গুলবাগ স্কুলের ষষ্ঠ শ্রেনির ছাত্র।