সার্ক আঞ্চলিক মত্স্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২১:১৬
 
 
সার্ক অঞ্চলের প্রতিটি দেশকে মত্স্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আঞ্চলিক মত্স্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে ৫ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বন অধিদপ্তরের সহযোগিতায় সার্ক কোস্টাল জোন ব্যবস্থাপনা সেন্টার মালদ্বীপ এ কর্মশালার আয়োজন করে।
এ সময় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান বলেন, সম্প্রতি পেরুতে শেষ হওয়া জলবায়ু সম্মেলনে মত্স্য ও পরিবেশ সম্পর্কিত সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে সার্ক অঞ্চলের দেশগুলো মত্স্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী জানান, কর্মশালার ৫ দিনের কর্মশালার শেষ ৩ দিন সুন্দরবনে অনুষ্ঠিত হবে।