বেশি সংখ্যক বাংলাদেশের যুদ্ধশিশু দত্তক নিয়েছে কানাডা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১০:৫৮

সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশের যুদ্ধশিশু দত্তক নিয়েছে কানাডা। যদিও তার সঠিক হিসেবের কোনো তথ্য নেই। মহান বিজয়ের মাসে হারমনিয়াম হলে বাঙালি গ্রুপের সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভায় এ তথ্য উঠে আসে। IMG0
রবিবার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন ভানিয়ের কমিউমিনিটি সেন্টারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন। কানাডার অটোয়া, টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাংকুভার, সাসকাচুয়ানসহ বিভিন্ন শহরে এখনো অনুষ্ঠিত হচ্ছে সেমিনার, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। টরন্টোতে বিজয় মেলার আয়োজন করা হয়।