মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২৩:৩২

রংপুরের মিঠাপুকুরে এক চালককে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মধ্য বড়ুইপাড়া গ্রামের পান ব্যবসায়ী বাবু চন্দ্র বৈরাগীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রংপুর-বগুড়া মহাসড়কের পায়রাবন্দের লহনি ঈদগাহ মাঠ সংলগ্ন পৌঁছলে একদল ছিনতাইকারী তাকে পিটিয়ে বেঁধে রেখে ৬ হাজার টাকা, মোবাইল ফোনসহ ইয়ামাহা মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। টহলরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবু চন্দ্রকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।