‘ডেভিড’কে রক্ষা করতে...

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১২:০০

মাইকেলেঞ্জেলো’র ‘ডেভিড’কে ভূমিকম্পের হাত থেকে রক্ষার জন্য একটি নতুন বেদি নিমার্ণে প্রায় দুই লাখ ইউরো (প্রায় এক কোটি ৯০ লাখ টাকা) ব্যয় করা সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার।
সাম্প্রতিক সময়ে ইতালির ফ্লোরেন্স ( যেখানে ‘ডেভিড’ -এর মূর্তি রয়েছে) ও এর আশে পাশে ছোট ছোট অসংখ্য ভূমিকম্প হয়েছে এবং বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
এ কারণেই ইতালি সরকার এই বেদি নির্মাণের সিদ্ধান্ত নেয়।
ইতালীয় রেনেসাঁর শিল্পী মাইকেলেঞ্জেলো ১৫০১ থেকে ১৫০৪ সালে এর মধ্যে ‘ডেভিড’র ভাস্কর্য তৈরি করেন। এটি ৫ দশমিক ১৭ মিটার উচুঁ একটি মার্বেল পাথরের মূর্তি। মূর্তিটি দ্বারা বাইবেলে বর্ণিত ডেভিডকে (দাউদ আঃ) বুঝানো হয়েছে।
সূত্র- বিবিসি।