শাহজালালে স্বর্ণসহ আটক ১

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১২:১৫
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি সোনার বার ও অলঙ্কারসহ ফরিদ মাতবর নামে এক যুবককে আটক করেছে কাস্টমস কর্তৃপ। রবিবার রাত ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়া থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে করে রাতে ঢাকায় পৌঁছায় ফরিদ। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে জুতার ভেতরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের সাতটি সোনার বার ও ৩৪ গ্রাম ওজনের অলঙ্কার পাওয়া যায়।