‘সমুন্নত থাক মর্যাদার অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক মানুষের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনব্যাপী জয়পুরহাটে শুরু হবে মানবাধিকার নাট্য উৎসব ১৪।
শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন জয়পুরহাটের লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এটি ৮ম নাট্য উৎসব। জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমীর কুমার সরকারকে উৎসবে গুণীজন সন্মাননা প্রদান করা হবে বলে ৮ম মানবাধিকার নাট্য উৎসব কমিটির আহ্বায়ক উৎপল কুমার মন্ডল জানান।
