গাজীপুরে খালেদা জিয়ার জনসভা সফল করার ঘোষণা ছাত্রদলের

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ২১:৩০
 
আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসমাবেশ যে কোনো মূল্যে সফল করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। ’সমাবেশ করতে দেয়া হবে না-’ ছাত্রলীগের এই হুমকির জবাবে সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল এ ঘোষণা দিয়েছে।
 

এ সময় ছাত্রদলের নেতারা ছাত্রলীগকে রাজপথে গণধোলাই দিয়ে তাদের রাজনৈতিক শিষ্ঠাচার শেখানোরও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাজিব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আকরামুল হাসান বলেন, নিকৃষ্ট ছাত্রলীগ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে তারা গণধোলাই থেকে রক্ষা পাবে না।