কলকাতার পর দেশের প্রেক্ষাগৃহে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

আগামী মাসের প্রথমদিন অর্ধশতাধিক সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’। কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে প্রেম আমার ২। এ বিষয়ে জাজের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘মার্চের ১ তারিখে প্রেম আমার ২ ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। আমাদের টার্গেট ৬০টি হল। তবে অর্ধশতাধিকের কমে আসবে না।’

২০১৮ সালের মার্চে শুরু হয় প্রেম আমার ২ ছবির শুটিং। বাংলাদেশের পূজা চেরির সঙ্গে এ ছবিতে নায়ক কলকাতার অদ্রিত। এ জুটি এর আগে নূরজাহান ছবিতে কাজ করেছিলেন। প্রেম আমার ২ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন অদ্রিত-পূজা। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।