মিরপুরে বাসচাপায় নারী নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১০:৫৪
রাজধানীর মিরপুরে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত অজ্ঞাতনামা ওই নারী আনুমানিক ৫৫ বছর বয়সী।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকার একটি পোশাক কারখানার সামনের রাস্তায় ওই নারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।