প্রেম নিয়ে কত লুকোচুরি খেললেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর তার কোনো হিসেব নেই। একবার বলেন আমরা ভালো বন্ধু, কখনো কখনো তারাই আবার সে কথা অস্বীকার করেন! অথচ অনলাইনে তাদের শতশত ঘনিষ্ঠ ছবি ভাইরাল! এ নিয়ে বিরক্ত বলিউড পাড়াও। তবে এবার সহজ স্বীকারোক্তি জানালেন মালাইকা। তিনি বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সেও আমাকে।’ কফি উইথ করণ-এ এমন স্বীকারোক্তি দেন মালাইকা। এই এপিসোডে করণের সাথে ছিলেন মালাইকা আরোরা, কিরণ খের ও ভীর দাস ও মল্লিকা দুয়া। রবিবারে এপিসোডটি প্রচার হবে, তার আগে একটি প্রোমো ইন্টারনেটে ঝড় তুলেছে।
মালাইকা সেখানে অর্জুন কাপুর সম্পর্কে কথা বলেছেন। করণ জিজ্ঞেসা করেন এ বছরের সেরা পুরুষ পারফর্মারের নাম, কিরণ খের উত্তরে বলেন, অর্জুন কাপুর। তখনই মালাইকা বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, এভাবে হোক বা ওভাবে।’ তখন চারদিক থেকে রব ওঠে ‘ওহ’। মালাইকা ও অর্জুন কখনোই স্বীকার করেননি যে, তারা ডেট করছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাদের ডিনারে দেখা গেছে। সম্প্রতি আকাশ অম্বানি ও শ্লোর মেহতার প্রাক বিবাহ অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। এছাড়া কয়েক সপ্তাহ আগে মালাইকার ছেলে আরহানের সঙ্গে অর্জুনকে লাঞ্চ করতে দেখা গিয়েছিল।
