নাটক, সিনেমার টাইটেল গান ও বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়ে বেশ পরিচিত হয়ে উঠেছেন আরাফাত মহসিন নিধি। নিয়মিত সঙ্গীত পরিচালনাও করছেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে তার প্রথম অ্যালবাম ‘থাকো’। ইউটিউবে প্রকাশিতব্য এই অ্যালবামে রাখা হয়েছে চারটি গান, যেখানে ফাবিহা রহমানের লেখা একটি গান ছাড়া তিনটি গান তিনি নিজেই লিখেছেন। অ্যালবামটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানগুলোর সুরও করেছেন আরাফাত মহসিন। গানগুলোর শিরোনাম হচ্ছে ‘অধরা’, ‘শোনো না তুমি’, ‘ভালোবাসা’ ও ‘থাকো’।
আরাফাত মহসিন জানান, অ্যালবামটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পেয়েছেন তিনি।
