মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক নাটক ‘মকো মালয়েশিয়া’ চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে। আকাশ রঞ্জনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। আরো অভিনয় করেছেন শামীম জামান, আখম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা, বন্যা মির্জা, আইরন আফরোজ, জুঁই করিম, জেনিম সানজিদা তন্ময় প্রমুখ। গল্পে দেখা যাবে, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যাওয়া কিছু পরিবারের সদস্য সেখানে তাদের দ্বন্দ্ব, দুঃশ্চিন্তা, প্রেম-ভালোবাসায় জড়িয়ে পড়ে। এ নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
